1.একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের বর্গফল সমান হয়:
A. তিনটি বাহুর যোগফল
B. অপর দুটি বাহুর অন্তর
C. অপর দুটি বাহুর বর্গফলের যোগফল
D. অপর দুটি বাহুর গুণফলের দ্বিগুণ
উত্তর: C. অপর দুটি বাহুর
2.বর্গফলের যোগফল 2. নিচের কোন বাহুসমষ্টি একটি সমকোণী ত্রিভুজ গঠন করতে পারে?
A. 2 সেমি, 3সেমি,4 সেমি
B. 5 সেমি, 12 সেমি, 13সেমি
C. 6 সেমি, 6 সেমি, 6 সেমি
D.7 সেমি, 10 সেমি, 12 সেমি
উত্তর: B. 5 সেমি, 12 সেমি, 13সেমি
3. ত্রিভুজ ABC-তে ∠B =90°, AB =9 সেমি এবং BC = 12 সেমি হলে, AC এর মান হবে:
A. 10 সেমি
B. 15 সেমি
C. 13সেমি
D. 18 সেমি
উত্তর: B. 15 সেমি
4. পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত ব্যবহার করা হয়:
A. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে
B. সমবাহু ত্রিভুজ প্রমাণে
C. ত্রিভুজটি সমকোণী কিনা যাচাইয়ে
D. পরিসীমা গণনায়
উত্তর: C. ত্রিভুজটি সমকোণী কিনা যাচাইয়ে
5. ত্রিভুজ XYZ-তে ∠Y =90°, XY = 6 সেমি এবং YZ = 8 সেমি হলে, অতিভুজ XZ কত?
A.9 সেমি
B. 11 সেমি
C. 10 সেমি
D. 12 সেমি
উত্তর: C. 10 সেমি