1.A ₹8,000 টাকা 12 মাসের জন্য ও B ₹10,000 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসায় বিনিয়োগ করে।
ক) প্রত্যেকের কার্যকর বিনিয়োগ নির্ণয় করো
খ) লাভ বণ্টনের অনুপাত নির্ণয় করো
গ) যদি মোট লাভ ₹27,000 হয়, তাহলে প্রত্যেকে কত টাকা পাবে?
উত্তর:
ক) A = 8,000 × 12 = ₹96,000
B = 10,000 × 9 = ₹90,000
খ) অনুপাত = ₹96,000 : ₹90,000 = 16:15
গ) মোট অংশ = 16 + 15 = 31
A-র অংশ = (16/31) × ₹27,000 = ₹13,935
B-র অংশ = (15/31) × ₹27,000 = ₹13,065
2. A ও B একটি ব্যবসা শুরু করে। 4 মাস পর C ₹9,000 মূলধন নিয়ে যোগ দেয়।
A ₹12,000 এবং B ₹15,000 টাকা শুরুতেই বিনিয়োগ করে। বছরের শেষে মোট লাভ ₹40,000 হলে, প্রত্যেকের লাভ নির্ণয় করো।
উত্তর: A = ₹12,000 × 12 = ₹1,44,000
B = ₹15,000 × 12 = ₹1,80,000
C = ₹9,000 × 8 = ₹72,000
মোট কার্যকর বিনিয়োগ = ₹3,96,000
অনুপাত = A : B : C = 1,44,000 : 1,80,000 : 72,000 = 4:5:2
মোট অংশ = 4 + 5 + 2 = 11
A-এর অংশ = (4/11) × ₹40,000 = ₹14,545
B-এর অংশ = (5/11) × ₹40,000 = ₹18,182
C-এর অংশ = (2/11) × ₹40,000 = ₹7,273