1. বৃত্তের উপর অবস্থিত একটি বিন্দু P থেকে স্পর্শক আঁকো, যেখানে কেন্দ্র O। ধাপে ধাপে বুঝিয়ে লেখো।
উত্তর: ধাপসমূহঃ
বৃত্তের কেন্দ্র O থেকে বিন্দু P পর্যন্ত ব্যাসার্ধ OP আঁকো।
বিন্দু P কে কেন্দ্র করে OP-এর দুই পাশে সমান দূরত্বে দুটি আর্ক আঁকো।
ঐ দুটি আর্কের ছেদবিন্দু থেকে দুইটি নতুন আর্ক আঁকো যাতে তারা OP-এর উভয় পাশে ছেদ করে।
ছেদবিন্দুগুলি যুক্ত করো – এই রেখাটি OP-এর উপর লম্ব এবং P বিন্দুতে কাটা রেখা অর্থাৎ স্পর্শক।
যুক্তি: কারণ OP স্পর্শকের উপর লম্ব, তাই এটি একটি বৈধ স্পর্শক।
2. একটি বৃত্তের কেন্দ্র O এবং ব্যাসার্ধ 3 সেমি। একটি বাহিরের বিন্দু P-এর সাথে OP = 7 সেমি। P থেকে দুইটি স্পর্শক আঁকো এবং ধাপে ধাপে ব্যাখ্যা করো।
উত্তর: ধাপসমূহঃ
একটি বৃত্ত আঁকো যার কেন্দ্র O এবং ব্যাসার্ধ3 সেমি।
বাহিরের একটি বিন্দু P নিধারণ করো, যাতে OP = 7 সেমি।
রেখা OP অঙ্কন করো।
OP কে ব্যাস ধরে একটি নতুন বৃত্ত আঁকো।
এই বৃত্তটি মূল বৃত্তকে A ও B বিন্দুতে ছেদ করবে।
রেখা PA এবং PB অঙ্কন করো – এরা দুটি স্পর্শক।
যুক্তি: ∠OAP এবং ∠OBP =90°, কারণ OP ব্যাস ধরে আঁকা বৃত্তে কোণ সর্বদা90°, অতএব PA ও PB হল যথাযথ স্পর্শক।